দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ফলাফলের ভিত্তিতে উপজেলার সেরা ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা পরিষদের আড়িয়াল খাঁ অডিটরিয়ামে শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি ভালো ফলাফলের জন্য নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদেরও সংবর্ধনা দেওয়া হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও শিবচর ক্যারিয়ার ক্লাবের চিফ মেন্টর মো. মাসুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিব হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
যে আই